অনলাইন ডেস্ক : জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সেখানে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।তিনি বলেন, এবারের ঈদগাহ ময়দানে ঈদের নামাজটা স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক। কারণ এখানে রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করবেন এবং দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। বিশেষ করে দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে একজন প্রধানমন্ত্রীকে এখানে ঈদের নামাজ পড়তে দেখা যাবে।
ঢাকা সিটি করপোরেশনের আয়োজনে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান জামাতের প্রস্তুতির অবস্থা দেখতে সকালে জাতীয় ঈদগাহে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কাজী শাহে আলম, সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। এ সময়ে স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, প্রধান মন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ছিলেন। তারা পুরো ঈদগাহ ঘুরে দেখেন।


