শুক্রবার, মার্চ ২০, ২০২৬
spot_img

মিরসরাইয়ে ঝরনার কূপে উদ্ধারকৃত যুবকের মরদেহ চমেক মর্গে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝরনার কূপ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।মরদেহটি শুক্রবার পর্যন্ত চমেক হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয়রা জানান, মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনার কূপের পানিতে এক যুবকের মরদেহ ভেসে ওঠে। পরে লোকজন খবর দিলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাহলাঙ্গ মারমা বলেন, খবর পেয়ে নাপিত্তাছড়া ঝরনার কূপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহটি মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, বৃহস্পতিবার বিকেলে নাপিত্তাছড়া ঝরনায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। উদ্ধারকৃত মরদেহের এখনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img