মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
spot_img

নগরের ফিরছে মানুষ, ঈদের আামেজ প্রথম কর্মদবিসে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর প্রথম কর্মদিবস মঙ্গলবার অফিসপাড়ায় ব্যস্ততা কিছুটা কম থাকলেও সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সরব ছিল পরিবেশ। এদিকে মঙ্গলবার সকাল থেকেও ছিল নগরের বিভিন্ন প্রবেশপথে নগরে ফেরা মানুষের ভিড় দেখা গেছে। নতুন ব্রিজ, বহদ্দারহাট, অলংকার, দামপাড়া, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড় ও বিআরটিসিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। তবে অন্যবারের তুলনায় ভোগান্তি কম থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা।ফিরতি যাত্রায় যাত্রীরা জানান, যাওয়ার সময় কিছুটা ভিড় ও চাপ থাকলেও ফেরার পথে যাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক।
এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হয় সোমবার (২৩ মার্চ)। ছুটি শেষে মঙ্গলবার অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শেয়ারবাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলে। তবে উপস্থিতি কম। কাজের চাপ নেই বললেও চলে। সবাই ঈওেদর শুভেচ্ছা জানাতে ব্যস্ত দেখা গেছে।
তবে ঈদের পরপরই আবার ছুটির আমেজ কাটছে না পুরোপুরি। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এ কারণে অনেক কর্মজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অনেকে টানা ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত দীর্ঘ ছুটি কাটাচ্ছেন। ফলে অফিস-আদালতের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে এ সপ্তাহ কেটে যেতে পারে। আগামী সপ্তাহে কর্মচাঞ্চল্য ফিরবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সোনালী ব্যাংক চকবাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিক্রম কিশোর দত্ত বলেন, ছুটির পর প্রথম কর্মদিবসে গ্রাহকের চাপ কম থাকাটা স্বাভাবিক। তবে আগামী এক-দুই দিনের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি জমে উঠবে বলে তিনি মনে করেন।
আরেকটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক মোতাহের হোসেন জানান, ঈদের ছুটি শেষে আজ থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন ব্যস্ততা কম থাকায় শুভেচ্ছা বিনিময় করে সময় কাটিয়েছে সহকর্মীরা। প্রথম দিনে গ্রাহকের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ধীরে ধীরে লেনদেন বাড়বে।
এদিকে অনেকেই কর্মস্থলে যোগ দিতে আগে ভাগেই ফিরছেন নগরে। কোথাও বড় ধরনের ভোগান্তি হয়নি। তবে কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেন অনেকে। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে পরিবহন সংশ্লিষ্টরা সতর্ক ছিলেন। কোনো শিডিউল বিপর্যয় হয়নি এবং যাত্রীরা নির্বিঘ্নে ফিরতে পারছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img