বুধবার, মার্চ ২৫, ২০২৬
spot_img

ঈদেও থামেনি বন্দরের চাকা : সাত দিনে ৫৫ হাজার টিইউএস কনটেইনার হ্যান্ডলিং

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও থেমে থাকেনি চট্টগ্রাম বন্দর। ঈদের দীর্ঘ ছুটিতেও জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে। এই টাস্কফোর্সের মাধ্যমে জেটি সাইড ও বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হয়েছে বলে জানা যায়।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, জ্বালানি সংকট মোকাবিলায় অগ্রাধিকার ভিত্তিতে জাহাজ ভেড়ানো এবং প্রয়োজনীয় নেভিগেশনাল সহায়তা নিশ্চিত করা হয়। একই সঙ্গে জ্বালানি ও অন্যান্য পণ্যবাহী জাহাজের আগমন, খালাস ও প্রস্থান নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। কর্মকর্তা-কর্মচারীদের রোস্টারভিত্তিক দায়িত্ব পালন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক মনিটরিংয়ে বন্দরের কার্যক্রম সচল রাখা হয়।
এছাড়া ঈদের ছুটিকালীন সময়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সমন্বয় করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। হাইওয়েতে লং ভেহিকল চলাচল বন্ধ থাকলেও জরুরি আমদানি-রপ্তানি পণ্যের জন্য বিশেষ স্টিকার দিয়ে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনে বন্দরে মোট ২৫ লাখ ৮ হাজার ৬১৪ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি ২৩ লাখ ৬১ হাজার ৭৮৬ মেট্রিক টন এবং রপ্তানি ১ লাখ ৪৬ হাজার ৮২৮ মেট্রিক টন। ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ৪ লাখ ৩৪ হাজার ৪৩৪ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা হয়। একই সময়ে মোট ৫৪ হাজার ৮৯৮ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি কনটেইনার ২৮ হাজার ৯৬১ টিইইউএস এবং রপ্তানি ২৫ হাজার ৯৩৭ টিইইউএস। ১৮ মার্চ সর্বোচ্চ ১১ হাজার ৮৬১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়ে।
এ সময় মোট ৬৪টি জাহাজ বন্দরে বার্থিং ও হ্যান্ডলিং করা হয়েছে। ১৯ মার্চ সর্বোচ্চ ১৪টি জাহাজ পরিচালনার পর ঈদের ছুটির আমেজ কাটিয়ে ২৩ মার্চ আবার ১২টি জাহাজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে বন্দর পূর্ণ গতিতে ফিরে আসে।
তথ্য জানিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘সাম্প্রতিক সময়ে জাহাজের অপেক্ষমাণ সময় দুই থেকে তিন দিনে পৌঁছালেও বর্তমানে তা শূন্য দিনে নামিয়ে আনা সম্ভব হয়েছে, যা বন্দরের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।’
তিনি জানান, ২৪ মার্চের তথ্য অনুযায়ী, বন্দরের ৫৯ হাজার টিইইউএস ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে ৪৩ হাজার ২০০ টিইইউএস কনটেইনার অবস্থান করছে। এর মধ্যে ৩৬ হাজার ২৫৩ টিইইউএস পূর্ণ কনটেইনার, ২ হাজার ৬৫৪ টিইইউএস ডিপো কনটেইনার এবং ১ হাজার ৬৫২ টিইইউএস খালি কনটেইনার রয়েছে। এছাড়া ৫১২ টিইইউএস কনটেইনার আইসিডি কমলাপুরগামী অবস্থায় রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮১ টিইইউএস কনটেইনার ডেলিভারি দেওয়া হয়েছে এবং আরও ৫২৫ টিইইউএস ডেলিভারির জন্য নির্ধারিত রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img