খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক নির্বাহী সদস্য, সাবেক ছাত্রনেতা সাহেদ বক্সের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতি বিজড়িত’ মুক্তিযুদ্ধের প্রথম বিদ্রোহ প্রতিরোধ স্থান, চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নং গেটেস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে কোতোয়ালি থানার আওতাধীন ২১ নং জামাল খান ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


