অনলাইন ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ দেখতে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টায় তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। ‘স্বাধীনতার চেতনায় ফুটবলের উৎসব’ শীর্ষক এই প্রীতি ম্যাচে দেশের কৃতি সাবেক জাতীয় ফুটবলাররা অংশ নিচ্ছেন।প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ সময় গ্যালারিতে উপস্থিত দর্শকেরা করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান।যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসের আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং ফুটবলের সোনালি অতীতকে স্মরণ করতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।


