শনিবার, মার্চ ২৮, ২০২৬
spot_img

দুই সিরিজ নিয়ে ফিরছেন রাশি খান্না

বিনোদন ডেস্ক : ‘ফারজি ২’ ও ‘লুকখে’-এর ঘোষণার পর আবারও আলোচনায় বলিউড ও দক্ষিণী দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ করে যাওয়া অভিনেত্রী রাশি খান্না। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিও-এর এক জমকালো আয়োজনে এই দুই সিরিজের ঘোষণা আসে। এরপর থেকেই নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন রাশি। গ্ল্যামার ও অভিনয়ের ভারসাম্যে নিজের অবস্থান শক্ত করে তিনি বর্তমানে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন।এর আগে ‘ফারজি’ সিরিজের প্রথম সিজনে ‘মেঘা’ চরিত্রে রাশির অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। শাহিদ কাপুর ও বিজয় সেতুপতি-এর মতো তারকাদের পাশে থেকেও তিনি নিজের স্বকীয়তা ধরে রাখতে সক্ষম হন।এবার দ্বিতীয় সিজনে ‘মেঘা’ চরিত্রের গল্প কোন দিকে মোড় নেবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। রাজ ও ডিকে পরিচালিত এই সিরিজের সিক্যুয়েলে রাশিকে আরো শক্তিশালী ও চ্যালেঞ্জিং রূপে দেখার অপেক্ষায় ভক্তরা।অন্যদিকে, ‘লুকখে’ সিরিজেও নতুন রূপে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। এখানে তার বিপরীতে দেখা যাবে কিং-কে। জানা গেছে, এই সিরিজে রাশিকে এমন এক চরিত্রে দেখা যাবে, যা এর আগে তার ক্যারিয়ারে দেখা যায়নি।বিশ্লেষকদের মতে, ‘ফারজি সিজন ২’ ও ‘লুকখে’—এই দুই প্রজেক্টই রাশি খান্নার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক হয়ে উঠতে পারে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img