রবিবার, মার্চ ২৯, ২০২৬
spot_img

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলায় ২০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক অভিযান চালিয়ে পলাতক ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র‌্যাব-৭ চট্টগ্রাম ১৩ জন ও জেলা পুলিশ ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে।র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২৭ মার্চ র‌্যাব-৭ ও র‌্যাব-১১ নারায়ণঞ্জ এর যৌথ অভিযানিক দল নোয়াখালীর কবিরহাট থানাধীন নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২৯ নম্বর আসামি মো. পারভেজকে (৩৫) গ্রেপ্তার করে। এদিন পাহাড়তলী থানাধীন উদালিয়া এলাকা থেকে আসামি মো. বেলাল (৩০), বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে আসামি সাইদুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়।এর আগে গত ২৩ মার্চ সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে আসামি মো. মিজানুর রহমান সোহান (১৯), গত ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ কাট্টলী এলাকা থেকে আসামি মো. সেলিম (৩৫), গত ১০ ফেব্রুয়ারি চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকা থেকে আসামি মো. সেকেন্দার মিয়া প্রকাশ ইয়াকুব (৪৩), গত ২২ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানাধীন ইকবাল কনভেনশন হল এলাকা থেকে আসামি মো. ইউনুছ আলী হাওলাদারকে (৬২) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ইউনুছ আলী হাওলাদারের দেওয়া তথ্যে পতেঙ্গা থানাধীন ওয়াসা গলি এলাকা থেকে মামলার ২৬ নম্বর আসামি খন্দকার জাহিদ হোসেনকে (৩৯) গ্রেপ্তার করা হয়।
এছাড়া গত ২৪ জানুয়ারি র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ কক্সবাজার এর যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ২১ নম্বর এজাহারনামীয় আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগর (২৮), গত ২৫ জানুয়ারি নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকা থেকে মো. মিজান (৫৩), গত ২৬ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানাধীন বগুড়া নিবাস এলাকা থেকে পলাতক আসামি মো. মামুন (৩৮), গত ২৮ জানুয়ারি সীতাকুণ্ড থানাধীন সালেহা কটন মিল এলাকা থেকে পলাতক আসামি মো. শহাজাহান (৫৩), গত ২৯ জানুয়ারি আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকা থেকে পলাতক আসামি মো. শফিকুল ইসলাম প্রকাশ মাস্টার শফিকুল ইসলামকে (৫১) গ্রেপ্তার করতে সক্ষম হয়। গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনাকালে দুষ্কৃতিকারীরা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় চারজন র‌্যাব সদস্য আহত হন। অন্যান্য র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ২২ জানুয়ারি মামলা দায়ের করে। এরপরই আভিযানিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২০ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img