রবিবার, মার্চ ২৯, ২০২৬
spot_img

টেকনাফে নদী থেকে ৩ ট্রলারসহ ১৩ জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে তিনটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। এ ঘটনায় অপহৃত জেলেদের পরিবারগুলো মধ্যে চরম উদ্বেগ- উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।শনিবার (২৮ মার্চ) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলে ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ট্রলারগুলো নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের দিক থেকে দ্রুতগতির কয়েকটি নৌযান এসে ট্রলারগুলো ঘিরে ফেলে। এরপর সশস্ত্র ব্যক্তিরা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়।অপহৃত জেলেরা হলেন— মোহাম্মদ ফরিদ হোসেন (৩০), রবিউল হাসান (১৭), মোস্তাফিজুর রহমান (৪০), মোহাম্মদ কালাম (৩০), হোসেন আহমদ (৩৮), সালাউদ্দিন (১৮), মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন (১৮), মহি উদ্দিন (২২), কালু মিয়া (৫৫), আবু তাহের (৪০), আবদুল খালেক এবং মোহাম্মদ জাবের মিয়া। সবাই টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা।
শাহপুরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, তিনটি ট্রলারসহ ১৩ জন জেলেকে ধরে নেওয়া হয়েছে এবং বিষয়টি উপজেলা প্রশাসন জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, ‘আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে।’
জানা গেছে, সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি ইতোমধ্যেই ঘটনাটির বিষয়ে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি মিয়ানমার সীমান্তে দায়িত্বরত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, অতীতেও নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি জেলেদের আটক বা অপহরণের ঘটনা ঘটেছে। বিশেষ করে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিতিশীলতার কারণে এই ধরনের ঘটনা সম্প্রতি বেড়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img