অনলাইন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আধুনিক গণমাধ্যম সমাজের উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে টেলিভিশন ভিডিও সাংবাদিকদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন মেয়র।
শনিবার (২৮ মার্চ) রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন -টিসিজেএ চট্টগ্রামের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও নগর বিএনপির সাবেক বাণিজ্যবিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী।টিসিজেএর নেতাদের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি এনামুল হক, সহসভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ এবং নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া। এছাড়া উপস্থিত ছিলেন টিসিজেএর অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান এবং নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ ও রবিউল হোসেন।বক্তারা বলেন, গণমাধ্যমের শক্তি বাড়াতে পেশাগত নৈতিকতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ উন্নয়নে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান তারা।


