রবিবার, মার্চ ২৯, ২০২৬
spot_img

দুপুর গড়িয়ে বিকেলেও পৌঁছেনি টিফিন, ক্ষুধায় শিক্ষার্থীদের হাঁসফাঁস

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বহুল প্রতীক্ষিত সরকারি স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধনের দিনেই ঘটল চরম বিপত্তি। রবিবার সকালে ঢাকঢোল পিটিয়ে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় ৪০টি বিদ্যালয়ে সারাদিনেও পৌঁছায়নি খাবার। টিফিন না এনে স্কুলে আসা হাজারো শিশু সারাদিন পেটে ক্ষুধা নিয়ে ক্লাস করতে বাধ্য হয়েছে।সারাদেশের ১৫০টি উপজেলায় চালু হওয়া এই ফিডিং কর্মসূচিতে চট্টগ্রাম জেলা থেকে একমাত্র আনোয়ারা উপজেলা নির্বাচিত হয়েছে। উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রতিদিন পুষ্টিকর বিস্কুট, ইউএইচটি দুধ, বন রুটি, সিদ্ধ ডিম ও মৌসুমি ফল দেওয়ার কথা ছিল।
কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। সকাল সাড়ে ৯টার মধ্যে খাবার পৌঁছানোর নিয়ম থাকলেও বিকেল ৪টায় স্কুল ছুটির পরেও অনেক বিদ্যালয়ে খাবারের দেখা মেলেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীরা খাবার পাবে জেনে সেদিন বাসা থেকে টিফিন আনেনি। ফলে ক্ষুধার্ত শিশুরা অসহায়ভাবে সময় পার করেছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের দেওয়া নম্বরে বারবার ফোন করেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন তারা।
ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশপল্লীর ক্লাস্টার কো-অর্ডিনেটর মোহাম্মদ নাহিদ গ্যাস সংকট ও গাড়ি বিকল হওয়াকে দায়ী করেছেন। তিনি বলেন, “প্রথম দিন হিসেবে এই সমস্যা হয়েছে, কাল থেকে সব ঠিক হয়ে যাবে।”
আনোয়ারা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হিন্দুল বারী জানান, বিষয়টি লিখিতভাবে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img