হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে জুলি আকতার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়।জুলি আকতার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকার মৃত মোহাম্মদ আলীর কন্যা। সে স্থানীয় একটি মাদ্রসার শিক্ষার্থী ছিল।বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলতাফ জানান, রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গলায় ফাঁস দেওয়া এক কিশোরীর লাশ আনা হয়েছে- এমন খবর পেয়ে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্থায়ী ঠিকানা পৌরসভার পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকায় হলেও তারা পরিবারসহ পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার মুসার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। এ ব্যাপারে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, জুলি আক্তার নামে কিশোরী বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


