মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
spot_img

ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের জন্য পৃথক স্কোয়াড ঘোষণা করেছে। চলতি মাসেই কিউইদের এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে দুই দলের মধ্যে সীমিত ওভারের সিরিজ অনুষ্ঠিত হবে।দল ঘোষণায় দেখা গেছে, ইনজুরি কাটিয়ে বেশ কয়েকজন ক্রিকেটার দলে ফিরেছেন। তাদের মধ্যে ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার উল্লেখযোগ্য।ও’রুর্ক জায়গা পেয়েছেন ওয়ানডে দলে, টিকনার থাকছেন টি-টোয়েন্টি স্কোয়াডে, ফিশার সুযোগ পেয়েছেন দুই ফরম্যাটেই।তবে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে এই সিরিজে পাওয়া যাবে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার কারণে তিনি ছুটিতে রয়েছেন। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার টম ল্যাথামকে।ওয়ানডে দলে ল্যাথামের সঙ্গে রয়েছেন হেনরি নিকোলস, উইল ইয়াং, ডিন ফক্সক্রফটদের মতো পরিচিত মুখ। পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ ক্রিকেটারও।অন্যদিকে টি-টোয়েন্টি স্কোয়াডেও রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। ইশ সোধির মতো অভিজ্ঞ স্পিনারের সঙ্গে আছেন ম্যাট ফিশার, টিম রবিনসন ও বেভন জ্যাকবসদের মতো উদীয়মান ক্রিকেটাররা।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img