মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
spot_img

শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা ইয়াগনিক

বিনোদন ডেস্ক : একসময় বলিউডে রাজত্ব করা কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক অনেক দিন ধরেই গান থেকে দূরে। যাঁর কণ্ঠে প্রায় চার দশক ধরে অসংখ্য সুপারহিট গান শুনেছে শ্রোতারা। ২০২৪ সালে হঠাৎ করেই থেমে যায় তাঁর গানের যাত্রা। সেসময় নিজেই জানান, তিনি শ্রবণশক্তি হারিয়েছেন।একটি ভাইরাল সংক্রমণের কারণে বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হন এই বর্ষীয়ান গায়িকা। এর ফলে তাঁর শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গান গাওয়া বন্ধ রাখতে বাধ্য হন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এখনো নিয়মিত গান গাওয়ার মতো অবস্থায় ফিরতে পারেননি।গায়িকার কথায়, সুরকার ও গীতিকাররা এখনো তাঁকে গান গাওয়ার প্রস্তাব দেন, কিন্তু তিনি সেই আহ্বানে সাড়া দিতে পারছেন না।২০২৪ সালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিমান থেকে নামার পর হঠাৎই অনুভব করেন কানে কিছুই শুনতে পাচ্ছেন না। পরে চিকিৎসকের পরামর্শে জানা যায়, ভাইরাসের আক্রমণে সৃষ্ট একটি বিরল স্নায়ুর সমস্যার কারণে এই অবস্থা হয়েছে।’এই খবর প্রকাশ্যে আসার পর ভেঙে পড়েছিলেন তাঁর অনুরাগীরা।তবে কঠিন এই পরিস্থিতিতেও সচেতনতার বার্তা দিয়েছেন গায়িকা। বিশেষ করে তরুণ প্রজন্মকে তিনি সতর্ক করেছেন—অতিরিক্ত উচ্চ শব্দ থেকে দূরে থাকতে এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করতে।সম্প্রতি তাঁর জন্মদিনে জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img