বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img

শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগেজে ৩১৫ কার্টন সিগারেট

নিজস্ব প্রতিবেদক: শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটের (G9-520) এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩১৫ কার্টন সিগারেট পাওয়া গেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের কাস্টমস হলে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ১০টায় এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা চালানটি ধরতে সক্ষম হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁর রানীনগরের মো. রাকিবুল ইসলাম নামের ওই যাত্রীর কাছ থেকে জব্দ করা সিগারেটের বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।
এসব সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। ওই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের চোরাচালান ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img