অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।আল জাজিরার এক প্রতিবেদনে শুক্রবার (৩ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ শুরু করে।অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা তেল আবিব ও ইলাত অঞ্চলে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলায় ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।


