শনিবার, এপ্রিল ৪, ২০২৬
spot_img

শিশুদের স্কুল খুলতে নিজের বাংলো ভাড়া দিলেন সারা আলি খান

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী সারা আলি খান তার সাধারণ জীবনযাপন ও আধ্যাত্মিক চিন্তাধারার জন্য বরাবরই ভক্তদের পছন্দের তালিকায় থাকেন। এবার নিজের সম্পত্তিকে শিক্ষার কাজে ব্যবহার করার সুযোগ করে দিয়ে নতুন করে আলোচনায় এলেন পতৌদি কন্যা। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় অবস্থিত তার বিশাল বাংলোটি একটি মন্টেসরি স্কুলকে ভাড়া দিয়েছেন তিনি।
প্রাপ্ত তথ্যানুযায়ী, আন্ধেরির ওল্ড লোখান্ডওয়ালা কমপ্লেক্সের ‘বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’তে সারার একটি বিশাল বাংলো রয়েছে, যার আয়তন প্রায় ৪,৫০০ বর্গফুট।বর্তমানে অভিনেত্রী নিজে জুহু এলাকায় থাকলেও, তার এই খালি পড়ে থাকা বাংলোটি আগামী পাঁচ বছরের জন্য লিজ দিয়েছে ‘প্রডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ নামক একটি সংস্থা।
গত ২৭ মার্চ এই ভাড়ার চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। পাঁচ বছরের এই লিজ থেকে সারা মোট ৪.১৪ কোটি টাকা আয় করবেন। চুক্তির শর্ত অনুযায়ী, প্রথম দুই বছর প্রতি মাসে ৬.৫ লক্ষ টাকা করে ভাড়া পাবেন সারা।
তৃতীয় বছর থেকে প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বৃদ্ধি পাবে। স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই জামানত হিসেবে ২০ লক্ষ টাকা জমা দিয়েছে।
গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, বলিউড তারকারা আবাসন খাতে বিনিয়োগ বাড়িয়েছেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অজয় দেবগন—অনেকেই নিজেদের সম্পত্তি অফিস বা বাণিজ্যিক কাজে ভাড়া দিচ্ছেন।
তবে সারা তার বাংলোটি শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছেন। এখন থেকে অভিনেত্রীর সেই বিলাসবহুল বাংলোটি ব্যবহৃত হবে ছোট শিশুদের শিক্ষার আঙিনা হিসেবে।সূত্র : আনন্দবাজার

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img