খবর বিজ্ঞপ্তি:চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চিস) এর মেয়র ডাঃ মোহাম্মদ শাহাদাত হোসেনের সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে । আগামীকাল শনিবার বিকাল ৩ টায় পিটস্টপ রেস্টুরেন্টের ( ইস্পানি মোড়)হল রুমে সভায় চট্টগ্রাম সিটিকে হেলদি সিটি এবং গ্রীণ সিটি প্রণয়নে আরও সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে ।উক্ত মতবিনিমিয় সভায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ ,নবগঠিত ওয়ার্ডসমূহের আহ্বায়ক ,সদস্য সচিব ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক থানা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং যেসব ওয়ার্ডে কমিটি হয়নি ঐসকল ওয়ার্ডের সাবেক আহ্বায়ক এবং সদস্য সচিবকে যথাসময়ে উপস্থিত হওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী ।


