রবিবার, এপ্রিল ৫, ২০২৬
spot_img

আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বহির্নোঙরে এলো জাহাজ

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় পৌঁছে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। প্রাইডের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জাহাজটি বন্দরে আসার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে আসা দশম জাহাজ।
নজরুল ইসলাম শনিবার (৪ এপ্রিল) বাংলানিউজকে বলেন, ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে এ জাহাজে। ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে লাইটারিং (ছোট জাহাজে খালাস) করতে হবে। অন্তত ২ ট্রিপ বা দুইটি ছোট অয়েল ট্যাংকারে একবারে লাইটারিংয়ের কাজটি করতে পারবে।আশাকরি রোববার পতেঙ্গার ডলফিন জেটিতে আসবে বড় জাহাজটি।
শুক্রবার দুপুরে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস করছে। সেটি রোববার বন্দর ছেড়ে যাবে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।
বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে থাকা তেল গ্যাসের পাশাপাশি নতুন নতুন দেশ থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img