মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
spot_img

ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিখোঁজ ৭০, বাংলাদেশীসহ উদ্ধার ৩২

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে উন্নত জীবনের আশায় পাড়ি জমানোর পথে লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা উল্টে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। গত শনিবারের ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন বলে ইতালীয় কোস্টগার্ড জানিয়েছে।স্থানীয় সময় শনিবার গভীর রাতে লিবিয়ার তাজোরা বন্দর থেকে যাত্রা করা জরাজীর্ণ কাঠের নৌকায় ১০০ থেকে ১২০ জনের বেশি মানুষ ছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই বৈরী আবহাওয়ার কারণে নৌকায় পানি ঢুকে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে তা উল্টে যায়।
জার্মান উদ্ধারকারী সংস্থা ‘সি–ওয়াচ’ জানিয়েছে, একটি পর্যবেক্ষণকারী বিমান উল্টানো নৌকার ওপর অন্তত ১৫ জনকে আটকে থাকতে দেখেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, বেঁচে থাকার চেষ্টা চালানো মানুষগুলো যখন সাহায্যের জন্য হাত বাড়াচ্ছিলেন, আশপাশে ভাসছিল কয়েকটি মৃতদেহ।
ইতালীয় কোস্টগার্ডের মুখপাত্র রবার্তো ডি’অ্যারিগো জানান, লিবিয়ার তদারকিতে একটি ইতালীয় মালবাহী জাহাজ এবং একটি লাইবেরীয় বাণিজ্যিক জাহাজ উদ্ধার অভিযান চালায়। জীবিত উদ্ধারকৃত ৩২ জনের মধ্যে একজন কিশোর রয়েছে। তাদের ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) নৌকাজাহাজটিকে ‘আত্মঘাতী’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো বলেন, ‘অভিবাসনপ্রত্যাশীরা এমন হালকা নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঝুঁকি নিয়েছে, যা এই সমুদ্রের জন্য মোটেও নিরাপদ নয়।’
আইওএম-এর ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’-এর তথ্যমতে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে ৩৩ হাজার ৪৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ লিবিয়া থেকে ইতালি বা মাল্টা যাওয়ার পথে।
মানবাধিকার সংস্থা ‘মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস’ জানিয়েছে, এই নৌকাডুবি কোনো দুর্ঘটনা নয়, বরং ইউরোপীয় দেশগুলোর নীতির ফলাফল। নিরাপদ ও আইনি প্রবেশের পথ বন্ধ থাকায় মানুষ নিরুপায় হয়ে ঝুঁকিপূর্ণ নৌকায় যাত্রা করছে।
চলতি বছর কেন্দ্রীয় ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন। গত সপ্তাহেও ল্যাম্পেদুসা উপকূলের ৮০ নটিক্যাল মাইল দূরে একটি ডিঙি নৌকা থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, যার মধ্যে অন্তত ১০ জন বাংলাদেশি।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img