মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
spot_img

কাল বুধবার আসছে ২৬ হাজার টন অকটেন নিয়ে জাহাজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে জাহাজ। মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির একজন কর্মকর্তা।
তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।এরই অংশ হিসেবে ২৬ হাজার টন অকটেন ও ২৫ হাজার টন ফার্নেস অয়েল আনা হচ্ছে। ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের ফার্নেস অয়েলবাহী জাহাজটিও বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে এলপিজি নিয়ে ‘কুল ভয়েজার’ ও ‘গ্যাস জার্নি’ নামের দুইটি জাহাজ বহির্নোঙরে পৌঁছেছে। জাহাজ দুইটির লাস্ট পোর্ট ছিল যথাক্রমে নাইজেরিয়া ও চীন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img