বুধবার, এপ্রিল ৮, ২০২৬
spot_img

নতুন আয়োজনে ফিরছে পহেলা বৈশাখের সেই গান

বিনোদন ডেস্ক: বাঙালির পহেলা বৈশাখ উদযাপনে যে গানগুলো বিশেষভাবে আবহ তৈরি করে, তার মধ্যে অন্যতম জনপ্রিয় ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ’। প্রায় ১৮ বছর আগে ক্লোজআপ তারকা সোনিয়ার কণ্ঠে গাওয়া এই গানটি এখনো সমানভাবে জনপ্রিয়।এবার সেই জনপ্রিয় গানটি নতুন আয়োজনে হাজির করতে যাচ্ছে গানচিল। নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে গানটি আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ।গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন এবারও নতুন সংগীতায়োজনে যুক্ত রয়েছেন। তিনি জানান, গানটির মূল আবহ বজায় রেখে আধুনিক সাউন্ডে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে তরুণ শ্রোতারাও সহজেই সংযোগ খুঁজে পান।নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন নিজে, সঙ্গে রয়েছেন ঝিলিক, কর্নিয়া, লুইপা এবং আতিয়া আনিসা। গানের কথা লিখেছেন কবির বকুল।গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রাজধানীর ৩০০ ফিট এলাকায় ইতোমধ্যে ভিডিওর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
জানা গেছে, আগামী ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই নতুন গানটি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img