রবিবার, এপ্রিল ১২, ২০২৬
spot_img

ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহতের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

অনলাইন ডেস্ক: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী দিপালী বেগম নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এই হামলায় যেভাবে বেসামরিক মানুষ হতাহত হচ্ছে, তা ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
নিরপরাধ মানুষের ওপর এমন আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।বৈরুতে দিপালী বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ সরকার তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই কঠিন সময়ে সরকার নিহতের পরিবারের পাশে রয়েছে।লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে দিপালী বেগমের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img