মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
spot_img

হজে যেতে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক, জানালো সৌদি কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালনের ক্ষেত্রে নির্দিষ্ট ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসাকে বৈধ হিসেবে গণ্য করা হবে না বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রবিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র বৈধ উপায় হলো হজ ভিসা। ফলে ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা টুরিস্ট ভিসাধারীরা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না।
মন্ত্রণালয় আরও জানায়, সৌদি আরবে অবস্থানরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম মানতে হবে। তাদের ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করতে হবে।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, হজ মৌসুমে অননুমোদিত ভিসাধারীদের অংশগ্রহণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সব ধরনের বুকিং শুধুমাত্র অনুমোদিত চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
অবৈধ বা ভুয়া চ্যানেলের মাধ্যমে হজে যাওয়ার প্রলোভন থেকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতি বছর এ ধরনের প্রতারণা ঠেকাতে কঠোর নজরদারি চালানো হয় বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানবন্দর ও হজ ক্যাম্পে প্রস্তুতি জোরদার করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত হজ ভিসা ছাড়া সৌদি আরবে গিয়ে হজ পালন করতে গেলে আইনি জটিলতার পাশাপাশি আনুষ্ঠানিকতা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img