বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
spot_img

আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজে ৬৩০ কার্টন সিগারেট

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৬৩০ কার্টন সিগারেট ও পাঁচটি স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (১৫ এপ্রিল) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালায়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। যাত্রীদের একজন বাঁশখালীর মোহাম্মদ আরাফাত এবং অন্যজন আমিরাবাদের মোহাম্মদ রায়হান।
কাস্টমস সূত্রে জানা গেছে, জব্দ করা সিগারেটের ওপর প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। এছাড়া একটি আইফোন ও চারটি স্যামসাং ফোন মিলিয়ে আরও প্রায় ৯০ হাজার টাকা মূল্য ধরা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মোট মূল্য প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা পণ্য ডিপার্টমেন্টাল মেমোরান্ডাম (ডিএম) মূল্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
তবে সংশ্লিষ্ট দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img