বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
spot_img

ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ ভিড়েছে বন্দরে

নিজস্ব প্রতিবেদক: ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এর মধ্যে ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজটি পতেঙ্গার ৫ নম্বর ডলফিন জেটিতে আনার জন্য বুধবার (১৫ এপ্রিল) সকালে পাইলট বোট পাঠানো হয়েছে।বিপিসি, বন্দর ও জাহাজের স্থানীয় এজেন্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।বন্দরের নিয়ম অনুযায়ী, জোয়ারের সময় বহির্নোঙর থেকে মোহনা ও কর্ণফুলী নদী (চ্যানেল) দিয়ে বাণিজ্যিক জাহাজ আনা-নেওয়া করেন বন্দরের নিজস্ব পাইলটরা।
এ কাজে সহায়তা করে একাধিক শক্তিশালী টাগবোট। দুপুরে এমটি লুসিয়া সলিস বন্দর চ্যানেল দিয়ে ডলফিন জেটিতে আনা হয়েছে।
সূত্র জানায়, প্রায় ৩২ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি টর্ম দামিনি’ ও প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি লুসিয়া সলিস’ বহির্নোঙরে আসে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই। এসব ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড ও সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।‘এমটি টর্ম দামিনি’ বৃহস্পতিবার ৬ নম্বর ডলফিন জেটিতে আনা হবে।
এদিকে, প্লেনের জ্বালানি জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে সিঙ্গাপুর থেকে এসেছে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি। প্রায় ১১ হাজার টন জেট ফুয়েল রয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস করছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img