বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

মিরসরাইয়ে মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে দিঘী থেকে পানি তোলার জন্য বৈদ্যুতিক মোটর স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ হোসেন হৃদয় (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের তেলেঙ্গা দিঘীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত হৃদয় একই এলাকার মৃত নুরুল আবছারের ছেলে। তিনি পেশায় ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত থ্রেশার মেশিনচালক ছিলেন।
স্থানীয় বাসিন্দা রণি নাথ বলেন, বুধবার দুপুরে দিঘী থেকে পানি তোলার জন্য একটি বৈদ্যুতিক মোটর বসাতে যান জাহেদ হোসেন হৃদয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে হৃদয় দিঘীতে পড়ে যান। পরে স্বজনরা এসে উদ্ধার করে আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্টে জাহেদ হোসেন হৃদয় নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষার শেষে দেখা যায়, হাসপাতালে আসার আগেই হৃদয়ের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img