শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
spot_img

চট্টগ্রামে হাম সন্দেহে আরও ১৫ জনকে হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।প্রতিবেদনে জানানো, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর এলাকায় এই ১৫ জন রোগী হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে জেলার ১৫টি উপজেলায় আজ নতুন কোনো রোগী ভর্তির খবে পাওয়া যায়নি। এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে, যাদের সবাই মহানগরীর বাসিন্দা।
নতুন করে ল্যাব পরীক্ষায় হাম রোগী শনাক্ত না হলেও, এ পর্যন্ত জেলায় সর্বমোট ৩৭ জন নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে। এর মধ্যে ২৬ জন মহানগরীর এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পরীক্ষার জন্য নতুন করে ৪টি নমুনা ল্যাবে পাঠানো হয়েছে এবং এ নিয়ে মোট প্রেরিত নমুনার সংখ্যা দাঁড়িয়েছে ৪১৩টিতে। চিকিৎসা শেষে এ পর্যন্ত ২০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img