সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

মিরসরাইয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে, ছিনতাই ১ লাখ ৪৬ হাজার টাকা

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ী। এসময় দুর্বৃত্তরা তাকে মারধর করে ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পারভেজ হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের দুলাল মিয়া বাড়ির মহিউদ্দিনের ছেলে। তিনি একটি কোম্পানির ডিলারশিপ ব্যবসার সঙ্গে জড়িত।
জানা গেছে, শনিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান গুছিয়ে পারভেজ হোসেন তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বড়তাকিয়া বাজার থেকে ব্যবসার ১ লাখ ৪৬ হাজার টাকা সংগ্রহ করেন। এরপর একটি লোকাল সিএনজি অটোরিকশায় করে রওনা দিলে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে।
পারভেজ সিএনজি থেকে নেমে শ্বশুরবাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় আগে থেকে পিছু নেওয়া ছিনতাইকারীরা তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়। এসময় তার চোখ-মুখ বেঁধে ফেলে এবং মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে অচেতন অবস্থায় শ্বশুরবাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর শ্বশুর মো. মফিজ জানান, স্থানীয় লোকজন অচেতন অবস্থায় পারভেজকে পড়ে থাকতে দেখে তাকে খবর দেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ঘটনার খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img