সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

মিরসরাইয়ে কবিতা ও বাউল গানে বৈশাখী উৎসব অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি: তোমরা একতারা বাজাইও না, দোতরা বাজাইওয়ানা না’ সুজন বাউল ও নবনিতার কন্ঠে দলীয় গানের মধ্য দিয়ে মিরসরাই উপজেলা কৃষি মিলনায়তনে স্থানীয় খবরিকা ও যুগান্তর স্বজন এর উদ্যোগ অনুষ্ঠিত হয় এক বৈশাখী কবিতা উৎসব । রবিবার ( ১৯ এপ্রিল ) দুপুর ৩টা থেকে লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আব্দুল আলীম তুহিনের সভাপতিত্বে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এবং কবি তাসলিমা চৌধুরী সুরভীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বৈশাখী কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। এসময় তিনি তাঁর বক্তব্যে সুস্থ ও শৈল্পিক ধারার শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে দেশে সুস্থ সুন্দর সমাজ বিনির্মান সম্ভব। তিনি এমন বিভিন্ন কর্মকান্ডের সাথে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন । এছাড়া দেশের সংবাদপত্র সমূহের সাহসী সাংবাদিকতার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর ও গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, এফবিসিআই সদস্য শিক্ষানুরাগী জয়নাল হোসেন বাপ্পী, মীরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, মাহবুব হোসেন, প্রফেসর জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি দিপীকা রানী বড়ুয়া, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, কবি মাহমুদ নজরুল, কবি ও প্রাবন্ধিক শাহাদাত হোসেন লিটন, রনজিত ধর, প্রফেসর আক্তারুজ্বামান, প্রফেসর মোয়াজ্বেম হোসেন, কবি মাজহারুল হক, মাষ্টার হোসাইন সবুজ ও সাংবাদিক নাছির উদ্দিন । রবীন্দ্রনাথের ‘ শেষের কবিতা ’ থেকে ও নজরুলের ‘ খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে’’ সহ নানান কবিতা আবৃত্তি সহ শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধিত কবি ও কথা সাহিত্যিকবৃন্দ যথাক্রমে সাইফুদ্দিন সাকি, শিরিন আফরোজ, সুমি দাস, মারজিয়া খানম সিদ্দিকা, লিপি বড়ুয়া, রায়হানা হাসিব, কাজী নাজরিন, আলমগীর হোসেন, জাহির মুনমুন ও সাংবাদিক রাজিব মজুমদার । এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বিপুল দাস, রাজু কুমার দে, ডা: জসিম উদ্দিন, ডা: সালাউদ্দিন, হাফেজ শহিদুল্লাহ মিয়াজী, সাংস্কৃতিক অনুরাগী সেলিম উদ্দিন ও লিটন, কবি সুবর্ণা চক্রবর্তি, মাহবুব হোসেন, রিপন গোপ পিন্টু, সাংবাদিকবৃন্দ যথাক্রমে মোহাম্মদ ইউসুফ, কামরুল ইসলাম, জাবেদ হোসাইন, তুষার, সানোয়ার ইসলাম রনি, আবুল খায়ের, আজিজ আজহার, শাফায়েত মেহেদী, শিহাব উদ্দিন শিবলু, মীর হোসেন, ইব্রাহিম মাহমুদ, হারাধন চক্রবর্তি, তাকিবুর রহমান, তানজিল আরা তানজু, রশিদুল হাসান ও তাবিব ইসলাম । অনুষ্ঠানে বাউল ও লোকগীতি গেয়ে শোনায় যথাক্রমে সুজন বাউল, নবনীতা, অবন্তিকা, শুভশ্রী, স্নিগ্ধা, হৃদি, তনুশ্রী, আনন্দিতা ও তানহা। অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল হরেক রকম বাউল গান ও সাজানো হাঁড়িতে রসগোল্লা, খই, বাতাসা, মোয়া ইত্যাদি বৈশাখী খাবার।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img