মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
spot_img

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মেয়র, নাস্তা ও পানি বিতরণ

নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের খোঁজখবর নিতে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারছে কিনা তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি উপস্থিত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে তাদের নানা বিষয় জানতে চান।এ সময় মেয়র পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নাস্তা ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। তার এই আকস্মিক উদ্যোগে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শিক্ষার্থীরা যেন নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পরীক্ষার সময় তাদের মানসিক চাপ কমাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা জরুরি।”
তিনি আরও বলেন, “অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন, যাতে পরীক্ষার পরিবেশ শান্ত ও শৃঙ্খলাপূর্ণ থাকে। সবাই মিলে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।”সংশ্লিষ্টরা জানান, পরীক্ষা চলাকালীন সময় জুড়ে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img