বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
spot_img

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘নলা কাশেম’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ড থানা পুলিশের বিশেষ অভিযানে জঙ্গল সলিমপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মো. আবুল কাশেম প্রকাশ ‘নলা কাশেম’কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২২ এপ্রিল) রাতে এ অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ক্রাইম জোন হিসেবে পরিচিত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে এলাকাটি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি নলা কাশেমের নেতৃত্বে একটি সশস্ত্র চক্র পুনরায় এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিল।
বুধবার রাত নয়টার দিকে সন্ত্রাসী চক্রটি জঙ্গল সলিমপুর এলাকায় প্রবেশের চেষ্টা করলে রাত পৌনে দশটার দিকে দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হামলার প্রস্তুতি নেয়।
তবে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে নলা কাশেমকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে। তার সহযোগীরা অন্ধকারে জঙ্গলে পালিয়ে যায়।
তিনি আরও জানায়, নলা কাশেমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র আইন ও হত্যাসহ মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যার মামলাও রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img