নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্রের বাহিরে অপেক্ষারত অভিভাবকদের মাঝে পানি বিতরণ করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ও নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জামালখাঁন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাহেদ বকস্। বৃহস্পতিবার আগত কয়েক শতাধিক অভিভাবকদের মাঝে তিনি পানি বিতরণ করেন।

পরীক্ষা চলাকালে সন্তানদের পরীক্ষা কেমন হচ্ছে এবং প্রশ্ন কমন পড়েছে কিনা— এমন উৎকণ্ঠা নিয়ে অনেক অভিভাবককে কেন্দ্রের সামনে অবস্থান করতে দেখা যায়। তীব্র তাপদাহে তারা যখন ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন, তখন তাদের স্বস্তি দিতে এগিয়ে আসেন সাহেদ বকস্।এ সময় জামালখান ওয়ার্ড বি্এনপি, যুবদল , ছাত্রদলেরর নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।এদিকে সুপ্রেয় পানি পেয়ে অভিভাবকরা কৃতজ্ঞতা জানান।

পানি বিতরণকালে সাহেদ বকস্ বলেন, দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকরা পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের বাহিরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। এই গরমে যা কষ্টকর ব্যাপার। একারনে তাদের জন্য আমার এই ক্ষুদ্র নিবেদন। এ কার্যক্রম পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি। তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবকরা।


