শনিবার, জুন ২০, ২০২৬
spot_img

চট্টগ্রাম নগরীতে ২৪ ঘণ্টায় তিন স্থানে মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। তিনটি মিছিলের ভিডিও আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়।
ভিডিওতে দেখা যায়, নগরের জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারের বিক্ষোভ মিছিল হয়েছে। জিইসি এলাকার মিছিলটি আজ সকালে এবং লালখান বাজার ও সিআরবি এলাকার মিছিলটি জুমার নামাজের পর হয়েছে বলে দাবি করা হয়েছে ফেসবুক পেজগুলোয়।
জিইসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে কয়েকজন মিছিলে অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের সমর্থনে নানা স্লোগান দেন।
অন্যদিকে সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরের টাইগারপাস এলাকার দিকে যায়। সেখানেও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়া হয়। লাল টুপি পরে দুই নম্বর গেট এলাকায়ও একটি মিছিল হয়েছে।
জানতে চাইলে নগরের পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘আমরা তদন্ত করছি। মিছিলগুলোর ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img