শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img

চট্টগ্রাম মহানগর এনসিপিতে শতাধিক মানুষের যোগদান

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষের অংশগ্রহণ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় নগরীর সিআরবি শিরিষতলায় আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপির রাজনীতিতে যুক্ত হন।চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয়কারী কমিটির সদস্য লুৎফুর রহমান রোহান ও মোহাম্মদ সোহরাব চৌধুরীর নেতৃত্বে এতে সহযোগিতা করেন বাকলিয়া থানার সংগঠক বিন জহির এবং হালিশহর থানার সংগঠক মোহাম্মদ ওয়াহিদ তুষার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাইদ, ছাত্রশক্তির সংগঠক জাওয়াদ বিন আলম, মহানগরের সংগঠক সাদমানুর রহমান চৌধুরী, সাগর, এম ডি রাতুল, সাইমুন, তানভির, সুয়েইব, ইমতিয়াজ, ইরফানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় এনসিপির রাজনীতিতে যোগদান করেন তাসদিদ, নাহিদ, হাসান, জাকারিয়া, সাফায়েত, ওয়ালিদ, ফারুক, আহমেদ, ইউসুফ, রাকিব, ইঞ্জিনিয়ার আতিক, তৌহিদ, রিফাত, শাহাদাত, রুবেল, ইসহার, জিহাদ, নাদিমুল, কামাল, রাজন, মুরাদ, মেহেরাজ, ইমরান, জাবেদ, আহাদ, মনির, মোজাম্মেল, সজিব জাকারিয়া, শাহাদাত, ইসহাক, মোতালেব, শাহ আলম, শওকত, নাজিম, তাজ উদ্দিন, সিহাবসহ আরও শতাধিক ব্যক্তি।
অনুষ্ঠানে যোগদানকারীরা দেশের নাগরিক অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করা এবং জনস্বার্থে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, নতুন প্রজন্মের অংশগ্রহণ এনসিপির রাজনৈতিক শক্তিকে আরও বেগবান করবে এবং ভবিষ্যতে গণমানুষের প্রত্যাশা পূরণে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img