সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
spot_img

সাতকানিয়ায় টং দোকানিকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে এক টং (চা-পান) দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে সোমবার (২৭ এপ্রিল) ভোরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত শাহাদাত হোসেন ওই এলাকার মাইজপাড়া গ্রামের মৃত মোহাম্মদ শফির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই শাহাদাত রাতের দিকে তার টং দোকানে বসেছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশা ও ৩ থেকে ৪টি মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত সেখানে আসে।
কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন পেছন থেকে হাতুড়ি ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আহত শাহাদাতকে উদ্ধার করে প্রথমে কেরানীহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে আইসিইউ সাপোর্ট না পাওয়ায় পরে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই মোবারক হোসেন বলেন, ‘আমার ভাই দোকানের সামনে চেয়ারে বসেছিলেন। তখনই সন্ত্রাসীরা এসে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে।’সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img