বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
spot_img

দেড় যুগ আগে প্রবাসীকে হত্যা: ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: নগরের আমিরবাগ এলাকায় মো. রফিক নামে এক প্রবাসীকে হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম-এর অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা (প্রকাশ শহীদ), হোসেন (প্রকাশ মো. হোসেন), জামাল, জসিম ও মিল্টন সরদার।অন্যদিকে খালাসপ্রাপ্তরা হলেন—মো. হুমায়ন কবির, পনু ব্যাপারী, আবু তাহের, মনির হোসেন, মো. ডালিম মল্লিক, কবির বেপারী, কামাল সিকদার, সাহাব উদ্দিন ও মঈন উদ্দিন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ হাসেম বলেন, সাক্ষ্য-প্রমাণে প্রবাসী মো. রফিককে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৭ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
তিনি আরও জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা (প্রকাশ শহীদ) ও হোসেন (প্রকাশ মো. হোসেন) আদালতে উপস্থিত ছিলেন।তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে জামাল, জসিম ও মিল্টন সরদার আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী মো. রফিক ২০০৭ সালের ১৬ জুলাই দেশে আসেন। ১৪ আগস্ট রাতে তিনি নগরের কদমতলী এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পরে রাত ৯টার দিকে পরিবারের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলেন। এর কিছু সময় পর তিনি নিখোঁজ হন। রাত সাড়ে ১০টার দিকে সহকর্মীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে জানা যায়, দুর্বৃত্তরা তাকে হত্যা করে নগরের আমিরবাগ এলাকায় ফেলে যায়। এ ঘটনায় নগরের কোতোয়ালী থানায় নিহতের ভাই জাকির হোসেন লুলু হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img