বিনোদন ডেস্ক : বরাবরই ভিন্ন ধাঁচের চরিত্র নিয়ে হাজির হন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। রোমান্টিক, কমেডি কিংবা অ্যাকশন- গত এক দশকে আয়ুষ্মান মানেই এক অনন্য ব্র্যান্ড।শেষবার ফ্যান্টাসি-কমেডি ‘থাম্মা’-তে দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানাকে। এবার তিনি একসঙ্গে রোমান্স করবেন তিন নায়িকা সারা আলি খান, ওয়ামিকা গাব্বি ও রাকুল প্রীত সিংয়ের সঙ্গে।
এই চার তারকা অভিনয় করেছেন ‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমায়। এটি মুক্তি পাবে আগামী ১৫ মে।সিনেমায় থাকছে হাস্যরস, বিশৃঙ্খলা ও অপ্রত্যাশিত মোড়ের এক মিশ্রণ।সম্প্রতি অভিনেতা আসন্ন সিনেমায় তার ভূমিকা নিয়ে কথা বলেছেন।
আসন্ন কমেডি-রোমান্স সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে আয়ুষ্মান বলেন, আমার কাছে প্রজাপতিকে একজন সৎ এবং নির্মল উদ্দেশ্যের মানুষ বলে মনে হয়েছে। তবুও সে যে ধরনের পরিস্থিতিতে পড়ে তা হাসির উদ্রেক করে, আপাতদৃষ্টিতে মনে হয় এই লোকটি বেশ মজা করছে। তবে ঘটনা তেমনটা নয়।
‘পতি পত্নী অউর ওহ দো’ নির্মাণ করেছেন মুদাসসার আজিজ। কমেডি ড্রামাটি বিয়ের পর পরকীয়া ও ভুল বোঝাবুঝির ওপর ভিত্তি করে নির্মিত। এটি প্রযোজনা করেছে টি-সিরিজ ফিল্মস।এর আগে ২০২২ সালে রাকুল প্রীত সিংয়ের ‘ডক্টর জি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। এবারই প্রথমবার দেখা যাবে সারা ও ওয়ামিকার সঙ্গে।


