শুক্রবার, মে ১, ২০২৬
spot_img

অপটোমেট্রি বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীণ বরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি কোর্সের ১৬ তম ব্যাচের নবীন বরণ ও ১২ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ২৯ এপ্রিল বুধবার সকালে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ইমরান সেমিনার হলে অনুষ্ঠিত হয়। ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি কোর্সের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান ফরমানুল আলম শামীমের কোরআন তেলাওয়াত ও রিপান্বিতা দেবীর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উপদেষ্টা আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাষ্টি ডা.কিউ.এম.অহিদুল আলম।

আইসিও’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আইসিও’র সহকারী অধ্যাপক (অপ্টোমেট্রিস্ট) জুয়েল দাশ গুপ্ত। বক্তব্য রাখেন, চীফ কনসালটেন্ট অধ্যাপক ডা. নাসিমুল গনি চৌধুরী, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন, সহযোগী অধ্যাপক ডা. সাহেলা বেগম, সহকারী অধ্যাপক ডা.মেরাজুল ইসলাম ভুঁইয়া, ডা. আবু বক্কর, প্রণয় রায়, অপ্টোমেট্রিস্ট আব্দুল্লাহ আল-মামুন প্রমূখ। উপস্থিত ছিলেন, সহকারী ব্যবস্থাপক (ফিনান্স) মো. জসিম উদ্দিন, সিনিয়র এডমিন অফিসার মো. সাইফুর রহমানসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।শিক্ষার্থী পিয়াসা দাস ও ফাহমিদা নোশিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি কোর্সের ১৬ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ ও ১২ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।


অনুষ্ঠানে উপদেষ্টা আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, যেসব শিক্ষার্থীদের আগ্রহ আছে তারা চক্ষু চিকিৎসার ওপর পড়াশোনা করছে। তোমরা ভালোভাবে অধ্যায়ন করে দেশ সেবার কল্যাণে ভূমিকা রাখবে এটাই আমার বিশ্বাস। তিনি নবাগত শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক উপদেশের পাশাপাশি তাদের ভবিষ্যত ক্যারিয়ার গঠনের উপর আলোচনা করেন। তিনি বলেন, পড়ালেখায় মনোযোগী হয়ে নিজেকে সুশিক্ষিত ও দক্ষ অপটোমেট্রিস্ট হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।

ম্যানেজিং ট্রাষ্টি ডা.কিউ.এম.অহিদুল আলম বলেন, আমাদের দেশে একেক জন একেক পেশায় যোগ দিতে পছন্দ করেন। অনেকেই মানবিক সেবায় নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান। তবে বিশ্বে অপটোমেট্রি কোর্স প্রচলিত নাম। এ কোর্সে প্রাথমিক চক্ষু চিকিৎসার সবকিছু হাতে-কলমে শেখানো হয়। কোর্সটি সম্পন্ন করলে চক্ষু চিকিৎসার মৌলিক সব বিষয়ে পারদর্শী হওয়া যায় বলে তিনি উল্লেখ করেন। তিনি এখান থেকে উন্নত শিক্ষার মাধ্যমে অপটোমেট্রিস্টরা যাতে সারাদেশে এমনকী বহিবিশ্বে ছড়িয়ে পড়ার আশাবাদ ব্যক্ত করেন।

আইসিও’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মুনিরুজ্জামান ওসমানী বলেন, এদেশে যে পরিমাণ চক্ষু চিকিৎসক রয়েছে সেই তুলনায় অপটোমেট্রিস্ট নেই বললেই চলে। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র্র ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ডা. রবিউল হোসেন স্যারের আন্তরিক প্রচেষ্টায় এই হাসপাতালে ২০১০ সাল থেকে বি.এস.সি ইন অপটোমেট্রি কোর্স চালু হয়েছে। তিনি নবাগত শিক্ষার্থীদের পরিচিতির পাশাপাশি পেশাগত উৎকর্ষতা অর্জনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img