শুক্রবার, মে ১, ২০২৬
spot_img

মহান মে দিবসে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি (রেজি:নং-২২১৩) উদ্যাগে আজ শুক্রবার সকালে কাজীর দেউডিতে এক বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব বকস্, জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা আবু মোহাম্মদ মহসিন চৌধুরী।


চট্টগ্রাম জেলা নিমান শ্রমিক ইউনিয়নের সভাপতি ছফি উল্লা খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়ার উপস্থাপনায় উপস্থিত ছিলেন, জামালখান ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম, চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ নাসির, সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন স্বপন, মো.শহিদ উল্লা, সহ সাধারণ সম্পাদক জুয়েল, মো. খলিল খান, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, সিনিয়র সদস্য মোহাম্মদ আজিজ, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ রিপন, মোহাম্মদ জাকির, বেলাল মেম্বার, কবির,মাসুদ প্রমুখ।
সমাবেশে আবুল হাশেম বক্কর মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশ্বের প্রতিটি শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শ্রমিকশ্রেণীকে উদয়াস্ত কাজ করতে হবে আঠারো ঘণ্টা, কুড়ি ঘণ্টা পর্যন্ত ছিল কাজের সময়-সীমা। এই অসম সীমারেখার প্রতিবাদ জানিয়েই ১৮৮৬ সালে শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের প্রতিবাদ এবং পরবর্তীতে রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়েই শ্রমিক দিবস প্রতিষ্ঠা পায়।
তিনি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন শ্রমিকের দুটো হাত রাষ্ট্র এবং সমাজের সমৃদ্ধি এবং উন্নয়নের চাবিকাঠি। শ্রমজীবী-কর্মজীবী মানুষের কল্যাণের কথা ভেবেই শহিদ জিয়া নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
তিনি বলেন, বিএনপি দেশের এবং মানুষের উন্নয়নে বিশ্বাসী। বিএনপির অভিজ্ঞতা আছে কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। কীভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছেন। মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ঘরে একটি করে ফ্যামিলি কার্ড, কৃষকের কৃষক কার্ডসহ দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে নিরলসভাবে কাজ করে চলেছেন। এরই মধ্যে অনেকগুলো সুফল আজ দৃশ্যমান।
যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য সাহেদ বকস্ বলেন, প্রতি বছর ১ মে বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষ একসাথে তাঁদের অধিকারের কথা স্মরণ করেন। এই দিনটির নাম আন্তর্জাতিক শ্রমিক দিবস, বা সহজ কথায় মে দিবস। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে ১ মে জাতীয় ছুটির দিন হিসেবে স্বীকৃত। তবে এটি কেবল একটি সাধারণ ছুটির দিন নয়; এর পেছনে রয়েছে রক্ত, ঘাম আর সংগ্রামের এক দীর্ঘ ইতিহাস। দৈনিক কর্মঘণ্টা ১৫-১৬ ঘণ্টা থেকে কমিয়ে ৮ ঘণ্টায় নিয়ে আসার যে আইনি অধিকার আজ আমরা ভোগ করছি, তা এই মে দিবসেরই ফসল।
জামালখাঁন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাহেদ বকস্ বলেন, আজকের এই উন্নত সভ্যতার পেছনে খেটে খাওয়া মেহনতি মানুষের অবদান সবচেয়ে বেশি। শ্রমিকরাই আমাদের প্রকৃত ভিআইপি। তাঁরা হাড়ভাঙা পরিশ্রম করে দেশের উৎপাদন সচল রাখছেন। অথচ আমাদের দেশে অনেক ক্ষেত্রে শ্রমিকদের যথাযথ পাওনা পরিশোধ না করে অন্যায়ভাবে ছাঁটাই করা হচ্ছে, যা শ্রম আইনের পরিপন্থী। তিনি বলেন, বিএনপি সরকার যতবার ক্ষমতায় এসেছে, শ্রমজীবী-কর্মজীবী মানুষের কল্যাণে বিশেষ উদ্যোগ নিয়েছে। দেশে শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, বেতন ও মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে যথাযথ কর্মসূচি বিএনপি সরকারই গ্রহণ করেছিল। দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img