শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
spot_img

আগ্রাবাদে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন। সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকে তালা দেন।এরপর ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শাখায় তালা দেন।এ সময় তাঁরা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।পরে বিক্ষোভ মিছিল করেন আমানতকারীরা। এ সময় পর্যাপ্ত পুলিশ ছিল ঘটনাস্থলে।গ্লোবাল ইসলামী ব্যাংক জুবিলী রোড শাখার আমানতকারী জয়া চৌধুরী বলেন, আমি হেয়ার কাট মানি না। আমাদের টাকা ফেরত দেন।অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, আমার প্রায় এক কোটি টাকা জমা ফাস্ট সিকিউরিটি ব্যাংকে। এখন পথের ভিখারি হয়ে গেলাম।আন্দোলনকারীরা জানান, নিয়ম অনুযায়ী তাঁরা সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিয়েছেন। এখন শাখায় শাখায় তালা ঝোলানো কর্মসূচি চলছে। সামনে বড় কর্মসূচি আসবে।

 

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img