সোমবার, মে ৪, ২০২৬
spot_img

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জোটপুকুর পাড় শেখ পাড়ায় এ ঘটনা ঘটেছে।মাইশা শেখ পাড়ার মো. বাবুলের মেয়ে। দুই বোনের মধ্যে সে বড়।মাইশার চাচা মো. রাসেল জানান, বাড়ির দক্ষিণ পাশের পুকুরে তিনি গোসল করতে যাওয়ার সময় মাইশা সাথে গিয়েছিলো। গোসল শেষে বাড়িতে ফিরেও আসে।এরপর মাইশাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ওই পুকুরে পাওয়া যায়। সম্ভবত মাইশা সবার অগোচরে আবারও পুকুরে গিয়েছিলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বলেন, দুপুর পৌনে ১২টার দিকে মাইশা নামের এক শিশুকে স্বজনরা নিয়ে আসে। পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img