মঙ্গলবার, মে ৫, ২০২৬
spot_img

পশ্চিমবঙ্গে উচ্ছ্বাসে ভাসছে বিজেপি, হামলা তৃণমূল কার্যালয়ে

আন্তর্জাতিক ডেস্ক : একদিকে বিজেপির শিবিরে উচ্ছ্বাসের আমেজ, অন্যদিকে তৃণমূল বাহিনীতে বিষাদের ছায়া।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণায় বড় ব্যবধানে এগিয়ে থাকার খবরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শিবিরে উৎসবের আমেজ বিরাজ করছে। দেড়শ’র বেশি আসনে এগিয়ে থাকার প্রেক্ষাপটে কলকাতার সল্টলেকে দলটির কার্যালয়ে উচ্ছ্বাসে মেতেছেন কর্মী-সমর্থকেরা।অন্যদিকে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস (তৃণমূল) শাসিত রাজ্যে বিজেপির এই সাফল্যের খবরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।স্থানীয় সংবাদমাধ্যম ‘গোমতী এক্সপ্রেস’ জানিয়েছে, আসানসোলে তৃণমূল পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।অন্যদিকে ‘এইসময় অনলাইন’ জানিয়েছে, দুর্গাপুরে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।এ ছাড়া বাঁকুড়া জেলার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ের চালে উঠে বিজেপির পতাকা টাঙানোর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
সোমবার (৪ মে) সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয়। রাজ্যের ৭৭টি কেন্দ্রে পোস্টাল ব্যালট ও ইভিএমে গণনা চলছে। প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে থেকে সরকার গঠনের সুবাস পাচ্ছে বিজেপি।
প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করে সরকার গঠনের পথে এগোচ্ছে বলে দাবি করা হচ্ছে। ম্যাজিক ফিগার পার করার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন দলটির কর্মী-সমর্থকেরা।
অন্যদিকে তৃণমূল শিবিরে নেমে এসেছে বিষাদের ছায়া। বিকেল ৪টা পর্যন্ত ‘আনন্দবাজার’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বিজেপি ১৯৮টি আসনে এগিয়ে রয়েছে। সরকার গঠন করতে হলে একটি দলকে বিধানসভার মোট ২৯৪ আসনের মধ্যে কমপক্ষে ১৪৭টি আসন পেতে হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img