অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের মাদকবিরোধী এক অভিযানে তিন র্যাব কর্মকর্তাকে কুপিয়ে যখন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) দুপুর ১ টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা র্যাব কর্মকর্তারা হলেন— মাহি, ইব্রাহিম ও নজিবুল। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় র্যাব কর্মকর্তা নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুরে তিনজন র্যাব কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে তথ্য সংগ্রহের জন্য শহরের বয়ালিয়া খাল এলাকায় যায়। এ সময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত র্যাব কর্মকর্তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে তিনজন র্যাব কর্মকর্তা আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, তিনজন র্যাব কর্মকর্তা তথ্য সংগ্রহের জন্য গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে।


