বুধবার, মে ৬, ২০২৬
spot_img

চবির শাটল ট্রেনে পাথর নিক্ষেপ: ছাত্রী আহত

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেনে পাথর নিক্ষেপে এক ছাত্রী আহত হয়েছেন। পাথরের আঘাতে ওই ছাত্রীর কপালে ক্ষত সৃষ্টি হয়।মঙ্গলবার (৫ মে) বিকাল ৫টার দিকে নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রীর নাম ইসরাত ফাতেমা।তিনি বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ৫টার বটতলী থেকে ক্যাম্পাসগামী শাটলে উঠেছিলেন ওই শিক্ষার্থী।শাটল ট্রেন ক্যান্টনমেন্ট অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে পাথর এসে পড়ে তার কপালে। এতে গুরুতর আহত হন ওই শিক্ষার্থী।ঘটনায় রক্তপাতের কারণে তিনি তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
ইশরাতের সঙ্গে থাকা তার সহপাঠী মুনমুন জানান, ‘ক্যান্টনমেন্ট পার হবার পর পরিত্যক্ত কিছু মাঠ আছে যেখানে সবসময় ছেলেপেলে খেলাধুলা করে ওখানে ট্রেন আসতেই বাহির থেকে পাথর নিক্ষেপ করে কিছু পোলাপান। পাথরের আঘাতে ওর (ইসরাত ফাতেমা) মাথায় লেগে কেটে যায় এবং ফতেহাবাদ আসার পর ও অজ্ঞান হয়ে পড়ে। শাটল থেকে নেমে ওকে নিয়ে আমরা চবি মেডিকেলে আসি।’
চবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন বলেন, ‘তাকে আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথায় সে কান্না করছিল। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে এবং তাকে ২৪ ঘণ্টা হোম অবজারভেশনে থাকার জন্য বলা হয়েছে।’এ বিষয়ে জানতে প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টর সাঈদ বিন কামালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img