বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
spot_img

মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রতিমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি: মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।বুধবার (৬ মে) দুপুরে রাঙামাটি বিএফডিসি আয়োজিত কাপ্তাই হ্রদে পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, কাপ্তাই হ্রদ বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত। আগে যে হারে মাছ পাওয়া যেত, এখন আর সেভাবে পাওয়া যাচ্ছে না। মিঠা পানির মাছ উৎপাদনে আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি। এই খাতের উন্নয়নে আমরা কাজ করব।পরে জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ এবং কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এতে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দিন কবীরের সভাপতিত্বে আরও অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অনুরাধা ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন প্রমুখ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img