বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
spot_img

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. ইমন হোসেন আঞ্চলিক দল ইউপিডিএফ-গণতান্ত্রিকের সদস্য বলে জানা গেছে।বৃহস্পতিবার (৭ মে) সকালে পানছড়ির ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পানছড়ির মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।জানা যায়, সকালে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তরা এসে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা নিহত ইমন হোসেনকে নিজেদের সদস্য দাবি করে ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন। তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক জানান, স্ত্রী অসুস্থ থাকায় বুধবার ইমন বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে পানছড়ি বাজারে যাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাহিন্দ্রা গাড়িতে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। নিহত যুবক কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে আঞ্চলিক দলের সদস্য এমনটি শোনা যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img