শুক্রবার, মে ৮, ২০২৬
spot_img

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে চট্টগ্রাম নগর বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। আগামী ৩০ মে রাঙ্গুনিয়ায় তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।পাশাপাশি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) নগরের নসিমন ভবনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়।সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।সভায় নাজিমুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক ছিলেন।১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিতে জনগণকে আহ্বান জানান। মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রক্ষমতায় এসে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনা এবং উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রাখেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড আরও জোরদারের আহ্বান জানান তিনি।
সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, মো. শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী (রাসেল) ও শিহাব উদ্দিন মুবিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img