শুক্রবার, মে ৮, ২০২৬
spot_img

ঈদুল আজহায় সরকারি ছুটি ৭ দিন

অনলাইন ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি বাড়িয়ে টানা সাত দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে এই দীর্ঘ ছুটি সমন্বয়ের জন্য ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ২৩ ও ২৪ মে সরকারি অফিসগুলো খোলা থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ছুটির ফলে সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ কিছুটা ভাগ হয়ে যাবে বলে আশা করছে সরকার।
এছাড়া দীর্ঘ ছুটিতে কর্মজীবী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন বলেও মনে করছে সংশ্লিষ্টরা। সরকারের এই সিদ্ধান্তে ঈদযাত্রা ও উৎসব উদযাপনে স্বস্তি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img