উখিয়া টেকনাফ : কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১৫। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা।শুক্রবার (৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।র্যাব-১৫ সূত্রে জানা যায়, পূর্ব ফারির বিল এলাকার একটি বাঁশঝাড়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন কারবারি অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া), সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ও অন্যান্য আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


